ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন সিরাজুল হক আলমগীর

টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

মতবিনিময়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন। মেয়র হতে পারলে টাঙ্গাইল পৌরসভাকে দুর্নীতি, সন্ত্রাস, দখলমুক্ত রাখতে কাজ করবেন। পৌরসভাকে পরিস্কার-পরিচ্ছন্ন করে গড়ে তুলবেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের চেতনা ধারণ করায় দলের বয়োজ্যেষ্ঠ নেতারা আমাকে ¯েœহ করতেন। তাদের আস্থাভাজন হওয়ায় ছাত্রলীগের নেতা থেকে পর্যায়ক্রমে শহর আওয়ামী লীগের সভাপতি হতে পেরেছি। বিগত ১৯৯৬ সাল থেকে বর্তমান পর্যন্ত একই পদেও দায়িত্ব পালন করছি। রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় নানা আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। আর এজন্য নির্যাতন, জেল-জুলুম ও কারাভোগ করতেও হয়েছে আমাকে। দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন। তাছাড়া আমার মধ্যে সততা, নিষ্ঠা ও বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে। ফলে আমি আশাবাদি দল আমাকে মনোনয়ন দেবে। এরপরও দলীয় মনোনয়ন না পেলে দলের মনোনিত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সিরাজুল হক আলমগীরের কর্মী ও সমর্থকরা।

ads
ads
ads

Our Facebook Page

↑